গুঁড়া মসলায় ক্ষতিকর রং, জরিমানা ৫২ হাজার
শরীয়তপুরে গুঁড়া মসলায় ক্ষতিকর রং ব্যবহার করায় এক মিল মালিককে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে শরীয়তপুর বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।
তিনি জানায়, অভিযানে মেসার্স চৌকিদার রাইস অ্যান্ড অয়েল মিলে ২২০ কেজি নিম্নমানের মরিচ, ৩০ কেজি মরিচের গুঁড়া ও দুই কেজি গুঁড়া রং জব্দ করা হয়। পরে নিম্নমানের উপকরণ ব্যবহার ও ক্ষতিকর রং ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মালামাল ধ্বংস করা হয়েছে।

খাদ্যে ভেজাল প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
এ ময় জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান, স্যানিটারি ইন্সপেক্টর আবুল হোসেন ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ছগির হোসেন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে