খাল থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বেল্লাল গাজী (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার পায়রাবন্দর ফোর লেন সংলগ্ন পশ্চিম রজপাড়া গ্রামের ডিমাপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বেল্লাল গাজী পার্শ্ববর্তী জেলা বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা গ্রামের সফেজ গাজীর ছেলে।

পুলিশের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা বেল্লালের মুখমণ্ডল ইট দিয়ে থেঁতলে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেন। সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত