কুষ্টিয়ায় আট ইটভাটা মালিকের ২০ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে আট ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- এআরবি ব্রিকস, এমএমএ ব্রিকস, এবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, কেআরবি ব্রিকস, আরজেডবি ব্রিকস, এসএএন ব্রিকস ও এইচ আর বি ব্রিকস।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রহমান জানান, ইটভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরসাদিপুরে এসব অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয় না।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, কাগজপত্র না থাকায়, কৃষিজমি ব্যবহার, কয়লার বদলে কাঠ পোড়ানোসহ নানা অপরাধে আট ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সময় স্বল্পতার কারণে সবগুলো ইটভাটায় অভিযান চালানো যায়নি। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে।
আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে