দাদার শখ পূরণে হেলিকপ্টারে বউ আনলেন নাতি
হেলিকপ্টারে বউ এনে বৃদ্ধ দাদা জবানী সরদারের ইচ্ছা শখ পূরণ করলেন প্রকৌশলী নাতি আশিকুর রহমান পাপ্পু।
শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকায় বিয়ে করে বিকেলে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে নিজ বাড়ি পাবনার সুজানগরে ফেরেন পাপ্পু। তিনি সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। আর কনে মোছা. জিম খাতুন ঢাকার মিরপুর নূরানী মাদরাসার অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার আড়িয়াডাঙ্গি গ্রামের টুটুল শেখের মেয়ে।
আরও পড়ুন: অসুস্থ বাবাকে হেলিকপ্টারে করে বিয়েতে নিলেন ছেলে
বরের নিকটাত্মীয় হেলাল উদ্দিন বলেন, আশিকুরের বৃদ্ধ দাদা মো. জবানী সরদারের ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে বউ আনা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আশিকুর ও তার বৌকে বহনকারী হেলিকপ্টারটি শুক্রবার বিকেল ৪টার দিকে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। বরযাত্রীরা যাতায়াত করেছেন মাইক্রোবাসে।
বিয়ের বরযাত্রী সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল ওহাব বলেন, বর প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু চরাঞ্চলের বাসিন্দা। তারপরও বৃদ্ধ কৃষক দাদার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বৌকে ঘরে এনেছেন। তিনি এলাকার সবাইকে চমকে দিয়েছেন।
স্থানীয়রা জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা চর-সুজানগর এলাকাতে এটিই প্রথম। উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উৎসুক লোকজন হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় করেন। গ্রামবাসীর মধ্যে এ সময় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
আরও পড়ুন: ঘণ্টায় লাখ টাকা ভাড়া গুনে হেলিকপ্টারে বউ নিয়ে এলেন বর
বর প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু বলেন, বিয়ে জীবনে একবারই হয়। এছাড়া দাদার শখ আর তার স্বপ্ন পূরণ হয়েছে। ঢাকা থেকে প্রায় এক লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছিলাম।
আমিন ইসলাম জুয়েল/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত