পটুয়াখালীতে লঞ্চ স্টাফদের মারামারি, একজন নিহত
পটুয়াখালী লঞ্চঘাটে এমভি সুন্দরবন-১৪ লঞ্চে স্টাফদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী লঞ্চঘাটে এ মারামারি ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস ও কেরানি মশিউরকে আটক করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। কীভাবে ঘটনার সূত্রপাত এবং কীভাবে কী হলো সেসব বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে লঞ্চের সুপারভাইজার ইউনুস ও ক্যাশিয়ার মশিউরের সঙ্গে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের কথা-কাটাকাটি হয়। এসময় মশিউর রাজ্জাকের কলার ধরে চড় মারেন। এতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেন আব্দুর রাজ্জাকের শুভাকাঙ্ক্ষীরা।
আব্দুস সালাম আরিফ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ