ঘন কুয়াশায় বন্ধ শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল
ফাইল ছবি
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
শনিবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার দিনগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
তিনি আরও বলেন, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহন কমে গেছে। তাই বর্তমানে ফেরিগুলো যানবাহনের জন্য অপেক্ষা করে।
মো. ছগির হোসেন/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে