পটুয়াখালীতে হরিণের মাংসসহ আটক ২
পটুয়াখালীর কলাপাড়ায় ২০ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের শিববাড়িয়া নদী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুস্তুম আলী হাওলাদারের ছেলে মাসুম বিল্লাহ হাওলাদার (৪৪) ও পটুয়াখালীর কুয়াকাটার ফুল মিয়া হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩৫)।
আরও পড়ুন: বরিশালে হরিণের মাংস ও চামড়াসহ আটক ৪
পুলিশ জানায়, আসামিরা সংঘবদ্ধ হরিণ শিকারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে প্রশাসন ও বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে হরিণ শিকার করে আশপাশের এলাকায় মাংস বিক্রি করেন।
আরও পড়ুন: পাথরঘাটায় ১২০ কেজি হরিণের মাংস জব্দ
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শিববাড়িয়া নদী এলাকায় থেকে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়। মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ