এক মাসের সাজা খাটার ভয়ে সাত মাস পলাতক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি মামলায় আমিনুল ইসলাম (৩৮) নামে আসামিকে একমাসের সাজা দেন আদালত। এরপর আত্মসমর্পণ না করে সাত মাস ধরে পলাতক ছিলেন তিনি।
পরে সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আমিনুল সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামের মৃত ছকিম উদ্দিনের ছেলে।
সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার আসামির প্রথম স্ত্রী তার বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেন। আদালত গত বছরের মাঝামাঝি সময়ে একমাসের সাজা দিয়েছিলেন। কিন্তু আত্মসমর্পণ না করে তখন থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পরিদর্শক সেরাজুল আরও বলেন, সেই থেকে আসামি আমিনুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়। সোমবার গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত