নদীভাঙনে বিলীনের পথে সাংবাদিক আলতাফ মাহমুদের কবর
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মুসলিম পাড়া জামে মসজিদের খতিব ও ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের।
পরে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আলতাফ মাহমুদের বড়বোন বিবি আয়শা হক, বড় ভাগনি সাফিয়া বেগম, ভাগনে ও কালেক্টরেট স্কুল ও কলেজের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিনসহ অন্যরা।
সভায় স্মৃতিচারণ করেন পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এস আল আমিন ও সদস্য মো. মেহেদী হাসান (বাচ্চু) প্রমুখ।
বক্তারা বলেন, আলতাফ মাহমুদ সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় কাজ করেছেন। দেশ ও মানুষের জন্য নিজেকে নিবেদিত রেখেছেন। অথচ, আজকে এ মহান ব্যক্তির শেষ ঠিকানা নদীভাঙনে বিলীনের পথে। আলতাফ মাহমুদের কবরের পাশে নদীভাঙন প্রতিরোধ টেকসই বাঁধ নির্মাণের দাবিও জানান তারা।
সাংবাদিক আলতাফ মাহমুদ ২০১৬ সালের ২৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
আব্দুস সালাম আরিফ/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ