অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যবসায়ীর কারাদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন মেয়াদে তিন বালু ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার করতোয়া নদীর বোয়ালিয়া হাওয়াখানা পয়েন্টে অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন।
দণ্ড প্রাপ্তরা হলেন- চন্ডিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জুয়েল মিয়া (৩৮), সাদেকুল ইসলামের ছেলে ইব্রাহীম (২২) ও লাল মিয়ার ছেলে মো. আসিফ মিয়া (২১)।
আরও পড়ুন: মায়ের আবেদনে সেই মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জুয়েল মিয়াকে তিনমাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন। এছাড়া ইব্রাহীম ও আসিফ মিয়াকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।
জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত