সুস্থ হয়ে মুক্ত আকাশে উড়লো বাজপাখি
চিকিৎসার পর অবমুক্ত করা হয় বাজপাখি
পটুয়াখালীর কুয়াকাটায় খাবার পেতে কুকুরের সঙ্গে লড়াইয়ে অসুস্থ হয়ে পড়া বিলুপ্ত প্রজাতির বাজপাখিকে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সৈকতের জিরো পয়েন্টে বনবিভাগের সহযোগিতায় পাখিটিকে অবমুক্ত করেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন- অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আরিফুর রহমান শাওন, আবুল হোসেন রাজু, মহিব্বুল্লাহ পাটোয়ারী প্রমুখ।
৭ ফেব্রুয়ারি দুপুরে কুয়াকাটা পৌর শহরের তুলাতলী এলাকা থেকে খাবার পেতে কুকুরের সঙ্গে লড়াইয়ে সময় অসুস্থ হয়ে পড়ে বাজপাখি। বিষয়টি দেখে একজন কৃষকের সহায়তায় পাখিটি উদ্ধার করেন ওই সংগঠনের সদস্যরা। ডান পাখায় আঘাত লাগার কারণে পাখিটিকে দুদিন চিকিৎসা দেওয়া হয়।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জাগো নিউজকে বলেন, আমাদের এক সদস্য পাখিটিকে উদ্ধারের পর অসুস্থ থাকায় আমাদের নোঙরখানায় রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করেছি। এখন পাখিটি খোলা আকাশে উড়ার প্রস্তুত হওয়ায় বনবিভাগের অনুমতিতে অবমুক্ত করেছি।
আসাদুজ্জামান মিরাজ/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ