চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জে সুধী সমাবেশ ও বার্ষিক ভোজের আড়ালে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলাকালে ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকা ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, গোপন তথ্যে জানতে পারি বেতবাড়িয়া এলাকার জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশ, বার্ষিক ভোজ, দাতাদের জন্য দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছে। এ সময় অভিযান চালিয়ে ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সোহান মাহমুদ/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে