চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী কারাগারে
পুলিশের হাতে গ্রেফতার হন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা
চাঁপাইনবাবগঞ্জে মাদরাসার অভিভাবক সমাবেশ থেকে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১০টার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকা ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।

রোববার দুপুরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশ, বার্ষিক ভোজ, দাতাদের জন্য দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এ সময় ২৫ জনকে আটক করা হয়। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় নিয়ে আসা হয়। নাশকতা মামলায় রোববার সকাল ১০টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সোহান মাহমুদ/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে