৭৫ পরবর্তী বিএনপি হত্যার রাজনীতি শুরু করে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির রাজনীতি মিথ্যা ও হত্যার। বিএনপি যখন ৭৫ পরবর্তী সময়ে ক্ষমতায় এসেছিল তখন থেকে হত্যার রাজনীতি শুরু করে। হত্যা-হত্যার পর মিথ্যা বলার রাজনীতি হচ্ছে তাদের আদর্শ।’
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে জংশনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ বক্তব্য দেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করেন তারা। এসব তাদের আদর্শের মধ্যে লেখা রয়েছে। তারা এটা ছাড়া কিছু করতে পারে না। আমরা বলতে চাই বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়ন দেখে নাই। রাজনৈতিক শান্তিও দেখেছে। এটা আমরা অব্যাহত রাখতে চাই।’
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত