ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল কিনতে গিয়ে ৩ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের দক্ষিণ উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পতিশ গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মো. ফিরোজ মিয়া (৩৪), একই গ্রামের কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মরাপুকুর পাড় এলাকার মৃত আবু জাহেরের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩০)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, নোয়াখালী থেকে মোহন ও ফিরোজ নামের দুই যুবক ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাজ্জাদ নামের আরেক যুবকের কাছে অস্ত্র কিনতে আসেন। তাদের সাজ্জাদ সদর উপজেলার সুলতানপুর থেকে অস্ত্র কিনে দেন। সেখান থেকে রাতে মোটরসাইকেলযোগে কসবার দিকে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।
এসময় সহকারী পুলিশ সুপার (প্রভেশনারি) মারেফুল করিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত