ব্রিজের পিলারে ধাক্কায় নৌকাডুবি, নিহত ২
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কায় নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শিতারামপুর এলাকার তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে তৎক্ষণাৎ নিহতদের পরিচয় জানা যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নবীনগর থেকে যাত্রীবাহী নৌকাটি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ওসি আরও বলেন, নৌকাডুবির পর মাঝিসহ সবাই পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত