মাটিবোঝাই ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত
খাদে পড়ে উল্টে যায় ট্রাক্টর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাটিবোঝাই ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত হয়েছেন৷ বুধবার (১ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ পারভেজ (২২) সদর উপজেলার সুলতানপুর মধ্যপাড়ার শেখ শাহ আলম মিয়ার ছেলে।
আখাউড়া থানা পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, গভীর রাতে মাটি বহনের কাজে নিয়োজিত একটি ট্রাক্টর উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত