৩ বছর পর খুলছে সোনামসজিদ ইমিগ্রেশন
দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশনের কার্যক্রম। আগামী ১২ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার ফোনে আমাকে জানিয়েছেন, সোনামসজিদ-মোহদিপুর ইমিগ্রেশন চালু হবে। আগামী ১২ মার্চ বিকেলে তিনি এসে এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করবেন।
এরআগে ২০২০ সালের ১৫ মার্চ সারাদেশে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করা হয়। সে হিসেবে প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে এ ইমিগ্রেশন চেকপোস্ট।
সোহান মাহমুদ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে