সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ইঞ্জিন বিকল হয়েছে। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাঘাচং এলাকায় বিকল হয়ে যায়। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আখাউড়া লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মনির উদ্দিন বলেন, আখাউড়া থেকে ইঞ্জিন যাচ্ছে। তা পরিবর্তন করার পর ট্রেনটি ছেড়ে যাবে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ