এক ঘণ্টা পর ছেড়ে গেলো সোনার বাংলা এক্সপ্রেস
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে গেছে। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং নামক এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকে। এখন উভয় লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আখাউড়া লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মনির উদ্দিন জানান, আখাউড়া থেকে ইঞ্জিন যাওয়ার পর সংযোজন করে সোনার বাংলা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ