দোতলার কার্নিশে কুকুর, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
সবার অজান্তে মার্কেটের দুতলায় কার্নিশে উঠে বসে পড়ে একটি কুকুর। অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারছিল না কেউ। অবশেষে কল দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তারা এসে কুকুরটি বশে এনে উদ্ধার করে।
শনিবার (১১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে আহাদ মার্কেটে এই ঘটনা ঘটে।

নাসিরনগর ফায়ার সার্ভিসের লিডার মোতাহার হোসেন জাগো নিউজকে জানান, মার্কেটের মালিক আরিফুল ইসলামের কুকুর এটি। তিনি ও স্থানীয়রা আধা ঘণ্টা অনেক চেষ্টা করেন। কিন্তু কোনো অবস্থাতেই কুকুরটিকে উদ্ধার করতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসকে কুকুরটিকে উদ্ধার করতে কল দেওয়া হয়। আমরা এসে মই ব্যবহার করে প্রথম উদ্ধারে চেষ্টা শুরু করি। তাতে কাজ হচ্ছিল না। পরে কুকুরটির কাছাকাছি খাবার দিলে ধীরে ধীরে সামনে এগুতে থাকে। তারপর আমরা কুকুরটিকে উদ্ধারে সক্ষম হই।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ