নাটোরে বাসচাপায় মোটারসাইকেল চালক নিহত
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৬৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া সড়কে সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মরহুম সোলেমান হোসেনের ছেলে। তিনি শহরের ভাটোদাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে নজরুল দিঘাপতিয়া বাজার থেকে দুধ নিয়ে বাসায় ফেরার পথে কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঝলমলিয়া হাইওয়ে থানার এসআই জুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের চালক ও হেলপার পলাতক। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে