ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেলো কিশোরের
ছুরিকাঘাতে নিহত হন রনি ঢালী
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে রনি ঢালী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু (১৭) পলাতক।
শনিবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি পৌর শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে।
পুলিশ জানায়, বিকেলে রনি বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে রনি তার বন্ধু ভাদুঘর এলাকার রাজুর সঙ্গে বিয়াল্লিশ্বর এলাকায় একটি নির্জন কাঠ বাগানের পাশে মসজিদের কোনায় অবস্থান করছিল। এরই মধ্যে কোনো একটি বিষয় নিয়ে রনিকে ছুরিকাঘাত করে রাজু পালিয়ে যায়।
ছুরিকাহত রনিকে তার আরেক বন্ধু শুভ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর মারা যায় রনি।
শুভ হাসপাতালে পুলিশকে জানায়, ‘রনি ফোন দিয়েছিল আমাকে। এরপর সে ঘটনাস্থলে গিয়ে দেখে রনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘রাজু এলাকার চিহ্নিত চোর ও মাদকসেবী। ঘটনার পর থেকেই রাজু পলাতক। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ