নাটোরে কাউন্সিলরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলা
নাটোরের নলডাঙ্গা পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রোববার (১৯ মার্চ) রাত ৯টার দিকে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে এ মামলা করেন।
অভিযুক্ত আবু বক্কর (৪৫) নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে কৌশলে কাউন্সিলর আবু বক্কর তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ওই গৃহবধূকে ডেকে নেন। সেসময় তার দ্বিতীয় স্ত্রী বাড়িতে ছিলেন না। এ সুযোগে আবু বক্কর ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে ধর্ষণচেষ্টা চালান। পরে ভুক্তভোগী চিৎকার দেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান কাউন্সিলর। ভুক্তভোগী বাড়ি ফিরে ঘটনা জানালে রাতেই তার স্বামী আবু বক্করের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।
রেজাউল করিম রেজা/এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে