মুরগির ওজন বেশি দেখানোয় ১০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি ওজনের একটি মুরগিতে প্রতারণা করে ৩০০ গ্রাম বেশি ওজন দেখানোয় এক দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সহকারী পরিচালক মেহেদী হাসান।
তিনি জানান, আনন্দ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ ব্রয়লার হাউজ নামক এক দোকানে বিক্রির সময় ৩ কেজি ওজনের একটি ব্রয়লার মুরগির ৩০০ গ্রাম ওজন বেশি দেখিয়ে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য নিচ্ছিলেন দোকানী। যা আমাদের কাছে হাতেনাতে ধরা পড়ে। এই ঘটনায় ওই দোকানীকে ১০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দুজন সবজি ব্যবসায়ীকে এক হাজার করে দুই হাজার এবং একটি মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ