ধর্ষণচেষ্টা মামলায় পৌর কাউন্সিলর কারাগারে
পৌর কাউন্সিলর আবু বক্করকে কারাগারে পাঠিয়েছেন আদালত
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ধর্ষণচেষ্টার মামলায় পৌর কাউন্সিলর আবু বক্করকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ মার্চ) নাটোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু বক্কর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মাহফুজা বেগম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে নির্যাতিত গৃহবধূকে ডেকে ধর্ষণচেষ্টা করেন।এ সময় গৃহবধূ কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে ঘটনা জানান। ১৯ মার্চ রোববার রাত ৯ টার দিকে গৃহবধূর স্বামী বাদী হয়ে কাউন্সিলর আবু বক্করকে আসামি করে থানায় মামলা করেন।
রেজাউল করিম রেজা/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে