মাদারীপুরে ভোক্তার অভিযানে চার দোকানে জরিমানা
মাদারীপুরের রাজৈর উপজেলায় তিনটি ফলের দোকান ও একটি মাংসের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এ অভিযান চালান।

জানতে চাইলে তিনি বলেন, রমজান উপলক্ষে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাজৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি ফলের দোকান ও একটি মাংসের দোকানে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে