শব্দদূষণের অপরাধে ৩ বাসচালককে জরিমানা
ফেনীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৩ বাসচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ এপ্রিল) বিকেলে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মহিপাল হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মুক্তা গোস্বামী ও পুস্প পুদম চাকমা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেনের নেতৃত্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী বাসে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দদূষণ করায় জেদ্দা এক্সপ্রেসকে ৩ হাজার টাকা, দাউদকান্দি এক্সপ্রেসকে ৫০০ টাকা ও হাম্মান এক্সপ্রেসকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ভেঙে ফেলা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল সহায়তা করে।
ফেনীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে