ফেনীতে সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
ফেনীতে সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা সেক্টরের অধীনস্থ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর রাতে বিশেষ অভিযানে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের মধুগ্রাম বিওপির বিশেষ টহল দল ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ২১৯৬/৪-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ছত্রভংগ হয়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া মালামাল থেকে ভারতীয় শাড়িসহ চোরাচালানি মালামাল জব্দ করে। মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ উপায়ে এসব নিয়ে আসে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেনী ও আশপাশের জেলায় এগুলো বিক্রি করে থাকে। এসব মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আবদুল্লাহ আল-মামুন/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে