ফেনীতে শিবির সন্দেহে গ্রেফতার ২৬ জন কারাগারে
ফেনীতে শিবির সন্দেহে গ্রেফতার ২৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নাশকতার উদ্দেশ্যে বৈঠকরত অবস্থায় তাদের আটক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ফোকাস কোচিং সেন্টারে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ওই ২৬ জনকে আটক করে ডিবি পুলিশ। পরে ফেনী মডেল থানায় পাঠানো হলে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলা করে।
মামলার এজাহারে বলা হয়েছে, নাশকতার পরিকল্পনা করার জন্য ফোকাস কোচিং সেন্টারে শিবির কর্মীরা একত্রিত হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী বলেন, তদন্তের স্বার্থে আরও তথ্যের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী সোমবার শুনানির দিন ধার্য করে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে