চেয়ারম্যানের বাড়ি থেকে ভিজিএফের ৩৪ বস্তা চাল উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খোদকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানের বাড়ি থেকে ভিজিএফের ৩৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে এসব চাল উদ্ধার করেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. তাইফুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম।
চেয়ারম্যান রেজওয়ানের দাবি, চালগুলো বিতরণের জন্য রাখা হয়েছে। কিন্তু তিনি চাল বিতরণের কোনো মাস্টাররোল কিংবা পরিষদের রেজুলেশন ও ট্যাগ অফিসারের স্বাক্ষর দেখাতে পারেননি।
অভিযান শেষে উপজেলা ভূমি কর্মকর্তা তাইফুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হবে।
এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত