সুপারিভর্তি বস্তায় মিললো ফেনসিডিল, কারবারি গ্রেফতার
গাইবান্ধায় সহদেব চন্দ্র বর্মণ (২৫) নামে এক মাদক কারবারিকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ এপ্রিল) রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় গাইবান্ধা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি রেলওয়ে স্টেশন থেকে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দোলজোর গ্রামের মৃত সুশীল চন্দ্র বর্মণের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা কাঠপট্টি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে সুপারিভর্তি একটি চটের বস্তার ভেতরে ৭০ বোতল ফেনসিডিল ও ৮০০ পিস সুপারি উদ্ধার করা হয়। সেইসঙ্গে সহদেব চন্দ্র বর্মণকে গ্রেফতার করে পুলিশ।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ