মেহেদি কিনে দেওয়ার কথা বলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
গাইবান্ধা সদর উপজেলায় মেহেদি কিনে দেওয়ার কথা বলে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত দুজনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামে মঙ্গলবার এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- ওই গ্রামের মৃত ঝরু চন্দ্র ষষ্টির ছেলে সাগর চন্দ্র (৩৫) ও পুর্ণ চন্দ্রের ছেলে হিমন্ত চন্দ্র ষষ্টি (৩০)। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে আছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রতিবেশী শ্রী সাগর চন্দ্র ও হিমন্ত চন্দ্র ষষ্টি ওই প্রতিবন্ধী কিশোরীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার সকালে ওই কিশোরী বাড়ি সংলগ্ন বাগানে অন্যদের সঙ্গে খেলছিল। এ সময় হিমন্ত চন্দ্রের সহযোগিতায় সাগর চন্দ্র ওই কিশোরীকে মেহেদি কিনে দেওয়ার কথা বলে একটি নার্সারিতে নিয়ে যান। পরে তারা কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরিবারের লোকজন ওই কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ওই কিশোরী হাসপাতালে আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ