বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্ত্রীর, হাসপাতালে স্বামী
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ধান মাড়াইয়ের পর ফ্যান দিয়ে চিটা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ববিতা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার স্বামী রায়হান মিয়া (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে রায়হান মিয়া ও তার স্ত্রী ববিতা বেগম বোরো ধান মাড়াইয়ের পর বিদ্যুৎচালিত ফ্যানের সাহায্যে চিটা পরিষ্কার করছিলেন। এরই মধ্যে বিদ্যুতের তারে স্পৃষ্ট হন ববিতা। এসময় রায়হান তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদেরকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ববিতাকে মৃত ঘোষণা করেন। একইসঙ্গে রায়হানকে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ ববিতা বেগম নিহত হয়েছেন। একইসঙ্গে তার স্বামী রায়হান মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ