পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে রুম্পা মনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রুম্পা মনি ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে।
স্বজনরা জানান, দুপুরের দিকে রুম্পা মনি বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে সে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের বিলের পুকুরে রুম্পার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আল আমিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রুম্পা মনি নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে অভিভাবকের সচেতন থাকা দরকার।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ