পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ মে) দুপুরে পলাশবাড়ী পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিলন কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের আজগার আলী মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলনকে গ্রেফতার করে থানাপুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ একাধিক মামলা রয়েছে।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ