মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো শিক্ষকের
পটুয়াখালীর কলাপাড়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে হাসান মোড়ল (৩৮) নামের এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুর ১২টায় উপজেলার ডালবুগঞ্জ ফুলবুনিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত হাসান মোড়ল একই গ্রামের শাহজাহান মোড়লের ছেলে। তিনি স্থানীয় দ্বীনিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।
ডালবুগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ঝড় শুরু হলে হাসান মাঠে গরু আনতে যান। সেখানে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে বজ্রপাতে গরুর কোনো সমস্যা হয়নি। পরে স্থানীয়রা নিহতের পরিবারকে খবর দেন।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে