বরিশালে পাঁচ দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধন
বরিশালে পাঁচ দিনব্যাপী আঞ্চলিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলা-২০১৬ উদ্বোধন করা হয়েছে। নগীরর মেরিন ওয়ার্কসপ মাঠে মেলার আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ মেলা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, ডিআইজি মো. হুমায়ুন কবির, বরিশাল মহানগর পুলিশের কমিশনার লুৎফর রহমান মন্ডল, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু, এফবিসিসিআই পরিচালক মো. নিজাম উদ্দিন প্রমুখ।
এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলা চলবে ১৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উম্মুক্ত থাকবে বলে জনিয়েছে আয়োজকরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান জানান, বিভাগের বিভিন্ন স্থান থেকে মোট ৫৬টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে। মেলায় চামড়াজাত সামগ্রী, পাটজাতপণ্য, হস্তশিল্প, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন স্বদেশি পণ্যের সমারোহ। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যার অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে মেলা উপলক্ষে সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
সাইফ আমীন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির
- ২ সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা
- ৩ নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
- ৪ সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নজরদারিতে কোস্টগার্ড
- ৫ স্কুল শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের স্লোগান, দুই শিক্ষককে শোকজ