গাইবান্ধায় বাসচাপায় নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের বাসচাপায় ইঞ্জিনচালিত নছিমনের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩-৪ জন আহত হয়েছেন। শনিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জাগো নিউজকে জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা মাজার এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত নছিমনকে চাপা দেয়। এতে নছিমনে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
অমিত দাশ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে দায়ে বাস কাউন্টারকে জরিমানা
- ২ লাল পতাকা দেখানো হলেও ট্রেন থামাননি চালক, দাবি স্থানীয়দের
- ৩ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে
- ৪ ট্রেনটা হঠাৎ কেঁপে উঠলো, তার পরই দেখি মানুষ চিৎকার করছে
- ৫ নেত্রকোনায় ঈদের গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫