সিরাজগঞ্জে ২১২ বস্তা অবৈধ জাল জব্দ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২১২ বস্তা জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জুন) শহরের শ্রীকোলা, কাওয়াক ও শ্যামলীপাড়া এলাকার ১৫টি গুদামে অভিযান জালগুলো জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন অভিযান পরিচালনা করেন। এ সময় উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান ও উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে ৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ
ইউএনও উজ্জ্বল হোসেন জানান, চলনবিলে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৎস্যজীবীরা সুযোগ বুঝে নিষিদ্ধ চায়না-দোয়ারা জাল গোপনে আমদানি করে বিক্রির জন্য তাদের গুদামে মজুদ করেছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলীপাড়ার জাল বিক্রেতা জীবন বর্মণ, দিলীপ বর্মণ, রঘুনাথ হালদার, রাম প্রসাদ ও অরুণ কুমারের গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২১২ বস্তায় এক হাজার ৬৯৬ পিস জাল জব্দ করা হয়।
তবে অভিযানের বিষয়টি বুঝতে পেয়ে জাল মালিকরা পালিয়ে গেছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এম এ মালেক/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি