জয়পুরহাট সীমান্তে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার
দুই দেশের মধ্যে সু-সম্পর্ক রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন দুপুরে হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নাইমুল ইসলাম সীমান্তের ২৮১/১২ পিলার এলাকায় ভারতের গয়েশপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার এস সুন্দর সিংকে এ মিষ্টি উপহার দেন।
আরও পড়ুন: চাঁদপুরে সেমাই খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ

হাটখোলা ক্যাম্প কমান্ডার বলেন, সীমান্তে সৌহার্দ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া-নেওয়া হয়ে থাকে।
তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানে এসব মিষ্টি উপহার দেওয়া নেওয়া হয়। যার ফলে দু-দেশের সম্পর্ক অটুট থাকে।
এসময় উপস্থিত ছিলেন বিজিবি ও বিএসএফের সদস্যরা।
জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত