সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আলোকদিয়া গ্রামের আবু শামীমের ছেলে আবু সিয়াম (৭) ও আবুল হাসেমের ছেলে আবু হুরায়রা (৮)। সম্পর্কে দুজন চাচাতো ভাই।
স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সিয়াম ও হুরাইরা বাড়ির উঠানে খেলছিল। এ অবস্থায় সিয়ামের মা নাসিমা গরু নিয়ে মাঠে যান। তার পিছু পিছু সিয়াম এবং হুরায়রাও যায়। এরপর গরুটি খুঁটিতে বেঁধে বাড়ি ফেরার সময় হঠাৎ গরুটি ছুটে যায়। পরে শিশু দুটিকে বাড়ির রাস্তায় পাঠিয়ে দিয়ে তিনি গরু খুঁজতে চলে যান।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, অধিকাংশই শিশু-বৃদ্ধ
শিশু দুটি বাড়ি ফেরার সময় ডোবায় খেলতে নেমে পানিতে ডুবে যায়। সিয়ামের মা বাড়ি ফিরে শিশু দুটিকে দেখতে না পেয়ে তাদের খুঁজতে থাকেন। সন্ধ্যায় শিশু দুটির মরদেহ ডোবার পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পরিবারকে খবর দেয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।
এম এ মালেক/জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে