কুড়িগ্রামে অজ্ঞাতপরিচয় শিশুকে নিয়ে বিপাকে পান দোকানি
কুড়িগ্রামে আনুমানিক ছয় বছর বয়সী এক শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন মোস্তাফিজুর রহমান নামে এক পান দোকানি। শিশুটি তার পরিচয় সম্পর্কে কিছু বলতে না পারায় অভিভাবকের কাছে পৌঁছে দিতে পারছেন না তিনি।
বর্তমানে শিশুটি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার বাকরেরহাট এলাকার মণ্ডল সুপার মার্কেটের পান দোকানি মোস্তাফিজুর রহমানের হেফাজতে আছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এক অটোরিকশাচালক শিশুটিকে ওই মার্কেটের সামনে নামিয়ে দিয়ে চলে যান। পরে শিশুটি মোস্তাফিজুর রহমানের কাছে অবস্থান নেয়।
শিশুটি নিজের নাম নাহিদ এবং তার বাবা মিস্ত্রির কাজ করেন এটুকুই ছাড়া আর কোনো তথ্য দিতে পারছে না। এরইমধ্যে শিশুটির পরিবারের সন্ধানে অনেকে ফেসবুকে তার ছবি দিয়ে পোস্ট করেছেন।
রফিকুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী পোস্টে লিখেছেন, এই ছেলেটি বাকরেরহাট বাজারে আছে। সে নিজের নাম ছাড়া কিছুই বলতে পারছে না। ছেলেটিকে কেউ যদি চিনে থাকলে দ্রুত বাকরেরহাট বাজারে মোস্তাফিজুরের পান দোকানে যোগাযোগ করুন।
পান দোকানি মোস্তাফিজুর রহমান বলেন, এক অটোরিকশাচালক আমাদের এখানে শিশুটিকে নামিয়ে দিয়ে চলে যায়। বর্তমানে শিশুটি আমার হেফাজতে আছে। সে তার নাম ও বাবা মিস্ত্রির কাজ করে এটুকুই শুধু বলছে। সে পূর্ণ ঠিকানা বলতে না পারায় তাকে নিয়ে এখন আমি বিপদে আছি। তারপরেও তার পরিবারের সন্ধানে চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কী হয়।
ফজলুল করিম ফারাজী/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে