ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এ দেশে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না: এলজিআরডিমন্ত্রী

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২০ জুলাই ২০২৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম বলেছেন, আমার নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়েছে। আপনারা (বিএনপি) ছাত্রলীগ নেতা অনিককে হত্যা করেছেন। আমরা পাল্টা কোনো জবাব দিইনি। মনে রাখবেন, এটা আমাদের দুর্বলতা নয়। আওয়ামী লীগ দুর্বল দল নয়। অনিকের জানাজার দিন যদি বাধা না দিতাম লাকসামে রক্তের বন্যা বয়ে যেতো। আপনারা কাকে ভয় দেখাচ্ছেন? সাবধান হয়ে যান। আপনারা ক্ষমতায় যাবেন লুটপাট করার জন্য? এদেশে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে কুমিল্লার মুদাফফরগঞ্জের গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ দেশে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না: এলজিআরডিমন্ত্রী

তাজুল ইসলাম বলেন, আমার আত্মীয়স্বজন অন্যায় করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অথচ বিএনপির সময়ে সংগঠিত কোনো নৈরাজ্যের বিচার হয়নি। আজ এ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য নাই। আমরা বিএনপি বলে কাউকে নির্যাতন করি নাই। তাদের বিরুদ্ধে হামলা-মামলা করিনি।

আরও পড়ুন: নির্বাচনে ভুল করলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: এলজিআরডিমন্ত্রী

মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ভূঁঞা ও লাকসাম পৌর মেয়র আবুল খায়ের, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শাহিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম