নোয়াখালীতে মিছিল-সমাবেশ করতে চায় জামায়াত
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দলের আমীর ডা. শফিকুর রহমানসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে নোয়াখালীতে মিছিল সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা জামায়াতের পক্ষ থেকে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নিজাম উদ্দিন ফারুক অনুমতির ওই আবেদন করেন। তিনি জাগো নিউজকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুলাই (রোববার) সকাল ১০টায় নোয়াখালী প্রেস ক্লাব থেকে ওই কর্মসূচি পালনের কথা রয়েছে।
জামায়াতের সমন্বয়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম সন্ধ্যায় জাগো নিউজকে বলেন, বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে আমাদের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া যাবে না বলে ফোনে জানিয়ে দেওয়া হয়েছে। এখন দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. শহীদুল ইসলামকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে খুদেবার্তা দিয়ে মতামত জানতে চাইলেও তিনি কোনো উত্তর দেননি।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত