বাড়ির পাখা-বাতি মেরামতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়িতে বৈদ্যুতিক পাখা-বাতি মেরামত করতে গিয়ে এক গৃহবধূকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।
শনিবার (২৯ জুলাই) মামলার পর মোহাম্মদ পিয়াস (২৩) নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার পিয়াস কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সিদ্দিকের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুরে ভুক্তভোগী গৃহবধূ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩০ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই ভুক্তভোগীর স্বামী অভিযুক্ত পিয়াসকে বৈদ্যুতিক পাখা ও বাতি মেরামতের জন্য বাড়িতে পাঠান। এসময় ঘরে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান তিনি। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এলে পিয়াস পালিয়ে যান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে এতে অভিযুক্ত পিয়াস ও তার পরিবার সাড়া না দেওয়ায় শনিবার মামলাটি করেন গৃহবধূ।
ইকবাল হোসেন মজনু/এসআর/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত