বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
রাজবাড়ীতে পুকুরে ডুবে আরাফাত নামের এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দাদশীর পাকুরিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আরাফাত ওই এলাকার আকাশ খানের ছেলে।
এ বিষয়ে আকাশ জানান, সবার অজান্তে খেলতে গিয়ে আরাফাত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানজিলা খান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে ওই শিশুর মৃত্যু হয়েছে।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে