দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নুসরাত জাহান নিশি (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বোচাগঞ্জের জালিয়াপাড়া সবুজ খামারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান নিশি কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে।
দিনাজপুর জিআরপি থানা পুলিশ জানায়, তারা খবর পায় যে এক কিশোরী পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেনে কাটা পড়েছে। ঘটনাস্থলে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির কাজ করছে।
জিআরপি থানার ওসি মো. হারুন-অর রশিদ মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটি কীভাবে ট্রেনে কাটা পড়েছে তা আমরা এখনো নিশ্চিত নই।
এমদাদুল হক মিলন/জেডএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কলেজছাত্র শাওন নিহতের ঘটনায় কিশোর গ্যাংয়ের আরও ৫ সদস্য গ্রেফতার
- ২ পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তের হানা, মাঠে গিয়ে এমপি হারুনের হুঁশিয়ারি
- ৩ দাওয়াত না পাওয়ায় মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেয়নি বিএনপি
- ৪ হত্যা মামলা তুলে না নেওয়ায় সাক্ষীর ওপর হামলা
- ৫ যশোরে চুরির অপবাদে এক ব্যক্তিকে হত্যা: আসামি ইসমাইল গ্রেফতার