রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই, অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
নোয়াখালী সদরে রাস্তায় দাঁড়িয়ে ছিনতাইয়ের সময় দুই যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী হাউজিং এস্টেট ভাঙার-পোল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই গ্রামের জহির উদ্দিন লিটনের ছেলে আরাফাত হোসেন রাহাত (২৫) ও একই এলাকার আবুল হাশেমের ছেলে মিজানুর রহমান (২১)। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি স্টিলের ছোরা জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ছিনতাইকারী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি সোমবার সকালে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সাইমন চাম্বুগং তাদের অস্ত্রসহ গ্রেফতার করেছে। আসামিরা সুযোগমতো অস্ত্র ঠেকিয়ে রাস্তায় ছিনতাই-চুরি করতো। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ