বিড়ি কেনার টাকা নিয়ে বিতণ্ডা, নানিকে পিটিয়ে হত্যা
রাজশাহীর তানোরে বিড়ি কেনার টাকা নিয়ে বাগবিতণ্ডায় নানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে উপজেলার গোদামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সোনা সরেন (৭৬)। তিনি উপজেলার গোদামারী গ্রামের সরেন টুডুর স্ত্রী। এ ঘটনায় ইসমাইল সরেনকে (২৪) আটক করেছেন পুলিশ।
আরও পড়ুন: বালতিতে চুবিয়ে শিশুকে হত্যা, সন্দেহে মা-বাবা নানা নানি
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, নানি-নাতি একসঙ্গে বসবাস করতেন। বিড়ি কেনার টাকার জন্য রোববার দুপুরে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। ওই সময় তিনি কাউকে ঘরে ঢুকতে দেননি। পরে সন্ধ্যায় স্বজনরা ঘরে মরদেহ দেখনে পায়। রাতে দাফনের সময় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ